কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০১:১০ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, প্রায় সব আরোহী নিহত 

বিধ্বস্ত বিমান। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত বিমান। ছবি : সংগৃহীত

নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৩ জুলাই) কাঠমান্ডু বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সব আরোহী নিহত হয়েছেন।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাশ ঝা বলেন, দুর্ঘটনার সময় বিমানটিতে ১৯ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় পাইলটকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার বেলা ১১টার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল। তবে এটি উড্ডয়নের পর পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। ফলে বিমানটিতে আগুন লেগে যায়। এ ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে।

টিআইএ মুখপাত্র বলেন, বিমানটিতে কেবল এয়ারলাইন্সের কর্মীরাই ছিলেন।

পৃথক এক প্রতিবেদনে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি রানওয়ের দক্ষিণ প্রান্ত থেকে উড্ডয়নের সময় হঠাৎ উল্টে যায়। এ সময় বিমানটিতে সাথে সাথে আগুন ধরে যায়। এরপর বিমানটি বুদ্ধ এয়ার হ্যাঙ্গার এবং রাডার স্টেশনের মধ্যে রানওয়ের পূর্ব দিকের একটি ঢালু যায়গায় পড়ে যায়।

কাঠমান্ডু পুলিশের মুখপাত্র দিনেশ রাজ ময়নালি জানান, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

এর আগে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৮ সালের ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানের ৭১ যাত্রীর মধ্যে ৫১ জন নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X