কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০১:৪০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

২০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকর করল সিঙ্গাপুর

মাদক আইনে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমালোচনার মুখে পড়েছে সিঙ্গাপুর। ছবি : সংগৃহীত
মাদক আইনে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমালোচনার মুখে পড়েছে সিঙ্গাপুর। ছবি : সংগৃহীত

মাদক পাচারের দায়ে প্রায় দুই দশক পর প্রথমবারের মতো কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। আজ শুক্রবার (২৮ জুলাই) ওই নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে আলজাজিরা।

মৃত্যুদণ্ডের মামলা ট্র্যাক করা সংস্থা ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেক্টিভ (টিজেসি) জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‍ওই নারীর নাম সারিদিউ জামানি। তার বয়স ৪৫ বছর। ২০১৮ সালে ৩১ গ্রাম হিরোইন পাচারের দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছিলেন আদালত।

এক বিবৃতিতে সিঙ্গাপুরের কেন্দ্রীয় মাদক ব্যুরো জানায়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার বিচারকাজ সম্পন্ন হয়েছে। পুরো প্রক্রিয়াজুড়ে তার আইনি পরামর্শ নেওয়ার ‍সুযোগ ছিল।

সর্বশেষ ২০০৪ সালে মাদক পাচারের দায়ে ৩৬ বছর বয়সী নারী হেয়ারড্রেয়ার ইয়েন মে উইয়েনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ ছিল।

আরও পড়ুন : দুই দশক পর নারীর মৃত্যুদণ্ড কার্যকর করছে সিঙ্গাপুর

এদিকে গত বুধবারেই চাঙ্গি কারাগারে ৫৬ বছর বয়সী মালয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক মোহাম্মদ আজিজ বিন হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধেও ৫০ গ্রাম হেরোইন পাচারে যুক্ত থাকার অভিযোগ ছিল।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে কঠোর মাদক আইনের দেশগুলোর একটি সিঙ্গাপুর। সাম্প্রতিক বছরগুলোতে মাদক আইনে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমালোচনার মুখে পড়েছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X