কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৪:৩৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই দশক পর নারীর মৃত্যুদণ্ড কার্যকর করছে সিঙ্গাপুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাদক পাচারের দায়ে প্রায় দুই দশক পর প্রথমবারের মতো কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে সিঙ্গাপুরে। শুক্রবার (২৮ জুলাই) ৪৫ বছর বয়সী সারিদিউ জামানির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

আরও পড়ুন : একা থাকতে ৪ বছর আগে বাড়ি ছাড়ে এই কিশোরী

মৃত্যুদণ্ডের মামলা ট্র্যাক করা সংস্থা ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেক্টিভ (টিজেসি) জানিয়েছে, এর আগে ২০১৮ সালে ৩০ গ্রাম হিরোইন পাচারের অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

সবশেষ ২০০৪ সালে মাদক পাচারের দায়ে ৩৬ বছর বয়সী নারী হেয়ারড্রেয়ার ইয়েন মে উইয়েনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ ছিল।

আরও পড়ুন : কিন গ্যাংকে অপসারণের পর সব তথ্য মুছে দিল বেইজিং

এদিকে গত বুধবারেই চাঙ্গি কারাগারে ৫৬ বছর বয়সী মালয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক মোহাম্মদ আজিজ বিন হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধেও ৫০ গ্রাম হেরোইন পাচারে যুক্ত থাকার অভিযোগ ছিল।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে কঠোর মাদক আইনের দেশগুলোর একটি সিঙ্গাপুর। সাম্প্রতিক বছরগুলোতে মাদক আইনে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমালোচনার মুখে পড়েছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১০

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১১

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১২

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৩

আজকের স্বর্ণের বাজারদর

১৪

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৫

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৬

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৭

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

১৮

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

১৯

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

২০
X