কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত

স্বশাসিত তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জেরে কয়েকটি মার্কিন অস্ত্র বিক্রেতা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। তবে কোন কোন মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন, তা জানায়নি বেইজিং।

তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। এই অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনে শক্তিপ্রয়োগ করতেও আপত্তি নেই তাদের। তবে তাইওয়ানের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অস্ত্র বিক্রি থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ, কোনো কিছুই বাদ দিচ্ছে না ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান, আব্রামস ট্যাংক ও বিভিন্ন পাল্লার মিসাইল পাওয়ার কথা রয়েছে তাইওয়ানের। বছরের পর বছর তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের এমন সমর্থনে ক্ষুব্ধ হয়ে রয়েছে বেইজিং। তাইওয়ান শুধু যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্রই কিনছে না, নিজেদের অস্ত্র শিল্পকেও পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে। দেশটির পুরুষদের জন্য মিলিটারি সার্ভিস এক বছরের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তাইওয়ানকে সহযোগিতা না করতে চীন মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানালেও তাতে কান দেয়নি তারা।

বলা হচ্ছে, চীনকে চাপে রাখতে তাইওয়ান ইস্যু সজাগ রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। এ জন্য তাইওয়ানকে সামরিকভাবে শক্তিশালী করা প্রয়োজন। তাইতো সব আশঙ্কা পেছনে রেখে অঞ্চলটির কর্তৃপক্ষের কাছে অস্ত্র বিক্রির কাজটি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১০

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১১

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৩

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৫

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৭

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৮

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৯

সিআইডি প্রধান হলেন মোশাররফ

২০
X