কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরাসুরিয়া

হরিনি অমরাসুরিয়া। ছবি : সংগৃহীত
হরিনি অমরাসুরিয়া। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিনি অমরাসুরিয়া। তাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। মন্ত্রিপরিষদ প্রধানের পাশপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন হরিনি অমরাসুরিয়া।

প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন রাজনৈতিক দলের নাম জনতা ভিমুক্তি পেরুমুনার (পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি)। সদ্য সমাপ্ত নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে এবং ৩৭ প্রার্থীকে পরাজিত করে তিনি বিজয় পেয়েছেন।

তবে পার্লামেন্টে তেমন ভালো নয় তার দলের অবস্থা। দেশটির ২২৫ আসনের পার্লামেন্টে বর্তমানে জেভিপির মাত্র ৩ আইনপ্রণেতা রয়েছেন। হরিনি অমরাসুরিয়া এই তিন এমপির একজন।

৫৪ বছর বয়সী অমরাসুরিয়া দেশটির ১৫তম প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হলেন। তিনি চার বছর আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একসময় সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন। তিনি লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকারের বিষয়ে সক্রিয়তার জন্য পরিচিত।

জেভিপির জ্যেষ্ঠ নেতা নামাল করুণারত্নে এএফপিকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আপাতত দলের ৩ এমপি সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। এ অবস্থায় পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে এবং তারপর নতুন এমপিরা শপথ নেবেন।

এএফপিকে তিনি আরও বলেছেন, শিগগিরই পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে। বর্তমানে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, এটি দেশের ইতিহাসে সবচেয়ে ছোটো মন্ত্রিসভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১০

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১১

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১২

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৩

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১৪

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

১৫

‘স্বল্প সময়ে জনকল্যাণমুখী-সাহসী বাজেট দিয়েছে সরকার’

১৬

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

১৭

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

১৮

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

১৯

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X