স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন খবর দিল পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে পাকিস্তান কী অংশ নেবে? তা নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছেই না। শুক্রবার অথবা সোমবার পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও ইতোমধ্যেই শুক্রবার পেরিয়ে গেছে। এবার সব অপেক্ষা আগামী সোমবারের জন্য। তার আগেই নতুন খবর দিল পাকিস্তান। তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আজই জার্সি উন্মোচন করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে জার্সি উন্মোচিত হয়নি। এরপর পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, জার্সি উন্মোচন অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এর আগে অবশ্য নীতি মেনে পাকিস্তান তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল। তখন অনেকেই ভেবেছিলেন, পাকিস্তান তাহলে বিশ্বকাপে যাচ্ছে। এবার জার্সি উন্মোচন স্থগিত করায় অনেকের ধারণা, পাকিস্তান হয়ত বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে।

এদিকে পাকিস্তানের শীর্ষস্থানীয় মিডিয়া আউটলেট এআরওয়াই এর খবরে দাবি করা হয়েছে, দেশটি বিশ্বকাপে যাচ্ছে না, তা এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলে গেল শুক্রবারই তা অবহিত করতে বলে দাবি করছেন অনেকে। যেহেতু সোমবারের জন্য সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়েছে, তাই পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে বলে ইঙ্গিত মিলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X