কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ায় রাশিয়ার গোপন ড্রোন প্রকল্প

ড্রোন উৎপাদন প্রকল্প পরিদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ড্রোন উৎপাদন প্রকল্প পরিদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

এশিয়ায় গোপন ড্রোন প্রকল্প গড়ে তুলেছে রাশিয়া। এ প্রকল্প থেকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘ-পাল্লার আক্রমণ ড্রোন তৈরির লক্ষ্য নিয়েছে দেশটি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র কোম্পানি আলমাজ-অ্যান্তেইয়ের সহযোগী প্রতিষ্ঠান আইইএমজেড কুপল এ কাজের সঙ্গে জড়িত রয়েছে। তারা চীনের কর্মকর্তাদের সহায়তায় গার্পিয়া-৩ (জি৩) নামের একটি ড্রোন নিয়ে কাজ করছে। এ প্রকল্পে ড্রোনটির মডেল, উন্নয়ন এবং পরীক্ষামূলক চালু করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় এক গোয়েন্দা সংস্থার দুটি সূত্র ও সংস্থাটির পর্যালোচনা করা নথির মাধ্যমে এসব তথ্য জানা গেছে। চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‍কুপল একটি প্রতিবেদনে পাঠায়। এ প্রকল্পে তারা তাদের কাজের বিবরণ তুলে ধরেছে।

কুপল আরেক প্রতিবেদনে জানিয়েছে, চীনের একটি কারখানায় তারা এ প্রকল্পের ড্রোন ব্যাপক উৎপাদনের কথা জানিয়েছে। এগুলো ইউক্রেন যুদ্ধে ‘বিশেষ সামরিক অভিযানে’ ব্যবহার করতে প্রস্তুত করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, তারা অনুরোধ জানালেও এ বিষয়ে কুপল, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আলমাজ অ্যান্তেই কোনো সাড়া দেয়নি।

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কোনো প্রকল্পের বিষয়ে তারা অবগত নয়। এছাড়া ড্রোন রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার কথা জানিয়েছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X