কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার অদ্ভুত যত আইন!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুরো বিশ্ব যখন আধুনিকতার ছোঁয়ায় উন্নত হওয়ার স্বাদ পাচ্ছে, ঠিক তখনই বাকি বিশ্বের থেকে নাগরিকদের আলাদা রেখে নিজের মতো চলছে এক দেশ। দেশটির নাম উত্তর কোরিয়া। এ যেন পৃথিবীর মধ্যেই আরেক পৃথিবী। সবচেয়ে গোপনীয় রাষ্ট্র হিসেবেও এর পরিচয় রয়েছে। এই দেশে এমন কিছু আইন চালু আছে, যা জানলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে। চলুন জেনে নেওয়া যাক, এমন কিছু অদ্ভুত আইন, যা এই রাষ্ট্রে বহাল।

উত্তর কোরিয়ার বেশিরভাগ আইনই ভয়ংকর। যা মানতে সবাই বাধ্য। অনিচ্ছা কিংবা জোর করেই আইন পালনে বাধ্য হওয়ায়, অনেকের কাছেই তা কষ্ট করে গিলে ফেলার মতো অবস্থা তৈরি হয়।

এসব আইনের মধ্যে একটি আইন হচ্ছে, নিজের চুলে পছন্দমতো হেয়ারকাট দেওয়া যাবে না। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই উত্তর কোরিয়ার আইন। এ ছাড়া যে কেউ চাইলেই অন্য দেশের গান শুনতে পারে না। এমনকি নিজ দেশের বাইরে সামান্য ফোন কল দেওয়াও বিরাট বড় অপরাধ।

শুধু এই আইন নয়, রয়েছে আরও বেশকিছু অস্বাভাবিক আইন, যা ক্ষেপাটে শাসক হিসেবে পরিচিত কিম জং এর দেশে প্রচলিত। সাধারণত ভিন্ন দেশের খবরাখবর পেতে আমরা টেলিভিশন কিংবা ইন্টারনেট ব্যবহার করে থাকি। কিন্তু কিম জং উনের দেশে চলে না এই সুবিধা। জানা যায়, সেখানে ইন্টারনেট ব্যবহার তো করাই যায় না, টেলিভিশনেও দেখা যায় না অন্য দেশের কোন চ্যানেল। জানা যায়, মাত্র ৪টি চ্যানেল দেখার অনুমতি রয়েছে জনগণের। সেই চ্যানেলগুলো নিয়ন্ত্রণ করে সরকার।

উত্তর কোরিয়ার আরেকটি অদ্ভুত আইন হচ্ছে, সেদেশে কেউ অপরাধ করলে শাস্তি পেতে হয় তার ৩ প্রজন্মকে। মাথা পেতে নেওয়া এই শাস্তি ভোগ করতে হয় নিরীহ দাদা-দাদী, বাবা-মা এমনকি নিজের সন্তানকেও।

নিজের অঢেল অর্থ থাকলেও যে কেউ বাড়ি করে থাকতে পারবে না রাজধানী পিয়ং ইয়ংয়ে। সেখানে আইফোন ব্যবহারেও রয়েছে কঠিন নিষেধাজ্ঞা। তবে বিশেষ বাধা নেই নিজ দেশের তৈরি ডিভাইস ব্যবহারে।

প্রচুর ভ্রমণের সুযোগ থাকলেও কেউ ভ্রমণের স্বাদ নিতে পারবে না, এমন আইনও রয়েছে উত্তর কোরিয়ায়। সবকিছু মিলিয়ে যেন গোপন, বদ্ধ জনপদ হিসেবেই টিকে আছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১০

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১১

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১২

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৩

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৪

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৫

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৭

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৮

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৯

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

২০
X