কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বানরের হানায় অবরুদ্ধ পুলিশ, উদ্ধারে অন্য বাহিনী

থানায় বানরের হানা। ছবি : সংগৃহীত
থানায় বানরের হানা। ছবি : সংগৃহীত

বন থেকে লোকালয়ে বানরের দেখা মেলা স্বাভাবিক ঘটনা। অনেকে আবার বানরকে উত্ত্যক্ত করেও মজা নিয়ে থাকেন। কেউ আবার কাছে পেলে আদরও করেন। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। থানায় হানা দিয়েছে প্রায় ২০০ বানর। পরে অন্য বাহিনী ডেকে সেখান থেকে রক্ষা রয়েছেন পুলিশের কর্মকর্তারা।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বানরের তাণ্ডবের কারণে সপ্তাহের বেশি সময় তারা থানায় আটকে পড়েছিলেন। প্রায় ২০০ বানর শহরব্যাপী দাঙ্গা তাণ্ডব চালানোয় এমন পরিস্থিতি পড়েছেন তারা। আর এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডে।

থাইল্যান্ডের লোপবুরির বাসিন্দারা বানরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। কর্তৃপক্ষ এসব বানরের জন্য বিশেষ ঘরেরও ব্যবস্থা করেছে। তবে শনিবার একদল বানর শহরে ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায়।

পুলিশের ক্যাপ্টেন সোমচাই সিডি বলেন, বানরের দল যাতে খাবারের জন্য ভেতরে প্রবেশ না করতে পারে সেজন্য আমাদের জানালা এবং দরজা বন্ধ রাখতে হয়েছে। কেননা বানর ভেতরে প্রবেশ করলে তারা সম্পত্তিসহ বিভিন্ন নথি ধ্বংস করে ফেলতে পারে।

রোববার (১৭ নভেম্বর) লোপবুরি পুলিশ জানিয়েছে, বানর তাড়াতে ট্রাফিক পুলিশ এবং গার্ড ডিউটিতে থাকা কর্মকর্তাদের ডাকা হয়েছে।

সোমবারও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, এখনো প্রায় এক ডজন বানর থানার ছাদে রয়ে গেছে। পুলিশ রাস্তায় নেমে তাদের আবাসিক এলাকা থেকে দূরে সরানোর জন্য কাজ করে যাচ্ছে। এজন্য তাদের খাবার সরবরাহ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১০

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১১

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১২

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৩

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৪

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৫

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৬

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৭

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৮

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৯

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

২০
X