কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসিতে মিয়ানমার জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং। ছবি : সংগৃহীত
মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষাবাহিনীর প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে তার জড়িত থাকার অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান এ আবেদন করেন।

বুধবার (২৭ নভেম্বর) আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬-১৭ সালে রাখাইন রাজ্যে সংঘটিত সহিংসতা এবং এর ফলে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এই অপরাধে মিন অং হ্লাইংকে বিশেষভাবে দায়ী বলে মনে করছে আইসিসি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মিয়ানমারের সামরিক বাহিনী, পুলিশ এবং কিছু বেসামরিক ব্যক্তির সহায়তায় ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অপরাধ সংঘটিত হয়। নির্বাসন, নিপীড়নসহ রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন আদালত।

আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান বলেন, মিয়ানমার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে এটি আমাদের প্রথম গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। আমরা শিগগিরই আরও আবেদন করব। এখন বিচারকরা নির্ধারণ করবেন, এই আবেদনটি গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য যথাযথ কিনা।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় সব প্রচেষ্টা আইসিসি করবে বলে জানানো হয়। রোহিঙ্গা নিপীড়নের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে আগামী দিনে আরও উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১০

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১১

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১২

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৩

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৪

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৬

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৭

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৮

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

২০
X