কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ১২:৫৬ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে নৌকাডুবি, ২৩ রোহিঙ্গার মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে নৌকা ডুবে অন্তত ২৩ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ৩০ জন নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

জীবিত কয়েকজন রোহিঙ্গা জানান, তারা সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের নৌকায় ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। একপর্যায়ে রাখাইনের রাজধানী সিত্তওয়ের কাছে একটি বড় ঢেউয়ের আঘাতের তাদের নৌকাটি ডুবে যায়। নিহতদের মধ্যে ১৩ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছে। তারা সবাই রোহিঙ্গা মুসলিম।

২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর গণহত্যা অভিযান থেকে বাঁচতে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যারা এখনো মিয়ানমারে রয়ে গেছে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশ ছাড়ার চেষ্টা করছেন। তাদের অনেকে উন্নত জীবনের আশায় সাগরপথে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পাড়ি জমান।

ছোট মাছ ধরার নৌকায় গাদাগাদি করে আন্দামান সাগর দিয়ে এই দীর্ঘ সমুদ্রযাত্রা সবসময়ই বিপজ্জনক, বিশেষ করে ভরা বর্ষার মৌসুমে। অধিকাংশ রোহিঙ্গাই অক্টোবর থেকে মে মাসের মধ্যে সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ জন্য জনপ্রতি তাদের খরচ হয়ে থাকে প্রায় ৪ হাজার মার্কিন ডলারের মতো। বাড়ি, জমির মতোর মূল্যবান সম্পদ বিক্রি করে দিয়ে তারা এ অর্থের জোগান দিয়ে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১০

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১২

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৩

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৪

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৫

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৬

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৭

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৮

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৯

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

২০
X