কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শরণার্থী মন্ত্রণালয়ে বিস্ফোরণ, মন্ত্রী নিহত

হাজী খলিলুর রহমান হাক্কানি। ছবি : সংগৃহীত
হাজী খলিলুর রহমান হাক্কানি। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্ত্রী হাজী খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) তার ভাগ্নে আনাস হাক্কানির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী কাবুলে শরণার্থী মন্ত্রণালয়ে এক বিস্ফোরণে মন্ত্রী নিহত হয়েছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও অজানা। তবে ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করার পর খলিলুর রহমান হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারে মন্ত্রিত্ব পান। তিনি হাক্কানি নেটওয়ার্কের একজন সিনিয়র নেতা ছিলেন। মার্কিন বাহিনী হটানোর যুদ্ধে তার ব্যাপক অবদান রয়েছে।

প্রসঙ্গত, ২০ বছর পর ২০২১ সালের ১৫ আগস্ট মার্কিন বাহিনীকে পরাস্ত করে আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়।

আফগানিস্তানে পশ্চিমা–সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। তখন বাধ্য হয়ে দেশটি থেকে ধাপে ধাপে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হয়। এ পরিস্থিতিতে তালেবান সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশ এখনো এ সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে সম্প্রতি রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X