কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনকে নববর্ষে যে চিঠি পাঠালেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। নতুন বছর উপলক্ষে পুতিনকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে তিনি পুতিনকে তার ঘনিষ্ঠতম বন্ধু বলে উল্লেখ করেন। একইসঙ্গে কিম তার দেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেছেন। খবর এএফপির।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)- এর বরাত দিয়ে এএফপি জানায়, পুতিনকে লেখা নতুন বছরের ওই চিঠিতে কিম তাকে কমরেড হিসাবেও উল্লেখ করেন।

আগে থেকেই প্রতিবেশী রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক ভালো ছিল। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে দুই দেশের মধ্যে গভীর রাজনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। পুতিন এবং কিম একাধিকবার তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠতার দাবি তুলে কথাও বলেছেন।

জুনে যখন প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়া সফর করেন তখন কমিউনিস্ট উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে ঐতিহাসিক এক সামরিক চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তি অনুযায়ী এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ তাৎক্ষণিকভাবে সেই দেশকে সামরিক সহায়তা প্রদানে বাধ্য থাকবে। যা এ মাসে কার্যকর হয়েছে।

ইউক্রেন যুদ্ধ বিষয়ে নতুন বছরের চিঠিতে কিম আশা প্রকাশ করেছেন, ২০২৫ সালে রাশিয়ার সামরিক বাহিনী এবং দেশটির জনগণ একটা বড় বিজয় পাবে এবং নব্য নাৎসিবাদকে পরাজিত করবে।

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া অভিযোগ করে আসছে, ইউক্রেন যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া, রাশিয়াতে ১০ হাজারের বেশি সৈন্য পাঠিয়েছে। এসব সৈন্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে বলেও দাবি করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X