কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হলো বিশাল অ্যাভাটার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আকাশচুম্বী আগুনের লেলিহান শিখা গ্রাস করছে নীল রঙের দানবীয় সব মূর্তিকে। ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, আর সেই আগুন ঘিরে হাজার হাজার মানুষের উন্মাদনা এবং উল্লাস। চোখের সামনেই যেন দাউদাউ করে পুড়ছে হলিউডের রূপকথার জগৎ।

দেখতে কোনো সিনেমার দৃশ্য মনে হলেও, এটি আসলে এক প্রাচীন প্রথার অংশ। লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার লা প্লাতা শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব এটি। ২০২৬ সালকে বরণ করে নিতে সেখানে এভাবেই পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে বিশালাকার সব পুতুল, স্থানীয়ভাবে যা মোমো নামে পরিচিত।

প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে এই উৎসবে মেতে ওঠে শহরবাসী। এ বছর সবার নজর কেড়েছে অ্যাভাটার, লিলো অ্যান্ড স্টিচ এবং জনপ্রিয় কমিক দ্য এটারনটের আদলে তৈরি বিশালাকার সব ভাস্কর্য। কাঠ, তার, পুরোনো কাগজ আর কার্ডবোর্ড দিয়ে তৈরি এসব মোমো পোড়ানোর মাধ্যমে মূলত পুরনো বছরের সব দুঃখ ও গ্লানি মুছে ফেলার শপথ নেন স্থানীয়রা।

১৯৫০-এর দশক থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী উৎসব এখন একটি বিশাল প্রতিযোগিতায় রূপ নিয়েছে। এখানে সেরা নকশার জন্য দেওয়া হয় বিশেষ পুরস্কার। উৎসবের আয়োজকরা জানান, অনেকে এসব দৃষ্টিনন্দন শিল্পকর্ম রক্ষার অনুরোধ করলেও ঐতিহ্যের টানে এগুলো পোড়াতেই হয়।

মধ্যরাতের সেই আগুনের উত্তাপ আর আতশবাজির ঝলকানিতে তাই রঙিন হয়ে ওঠে আর্জেন্টিনার আকাশ, যা এক নতুন ও সুন্দর বছরের বার্তা নিয়ে আসে সবার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X