কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

উড়ন্ত ড্রোন ও রোবট কুকুরের যুদ্ধের ভিডিও ভাইরাল

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন ও রোবট কুকুর পরস্পরকে আতশবাজি ছুড়ে আক্রমণ করছে। ছবি : সংগৃহীত
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন ও রোবট কুকুর পরস্পরকে আতশবাজি ছুড়ে আক্রমণ করছে। ছবি : সংগৃহীত

চীনের সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে আলোচনার ঝড় উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ড্রোন ও একটি রোবট কুকুর আতশবাজি ছুড়ে একে অপরের দিকে আক্রমণ চালাচ্ছে। এ দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন- ভবিষ্যতের যুদ্ধ কি তবে এভাবেই হবে?

যুদ্ধের মতো দৃশ্য

ভাইরাল ভিডিওতে দেখা যায়, আকাশে উড়তে থাকা একটি ড্রোন মাটিতে দাঁড়িয়ে থাকা একটি রোবট কুকুরের দিকে আতশবাজি ছুঁড়ছে। অপরদিকে, রোবট কুকুরটিও পাল্টা হামলা চালাচ্ছে। দুই যন্ত্রের মধ্যে চলা এই অদ্ভুত ‘যুদ্ধ’ দেখে মনে হচ্ছে, যেন বাস্তবেই কোনো লড়াই চলছে।

কে তৈরি করেছে এ যন্ত্রগুলো?

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি সম্ভবত ‘ডিজেআই’ টি-সিরিজের মডেল, যা সাধারণত কৃষি ও শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয়। অন্যদিকে, রোবট কুকুরটি তৈরি করেছে হ্যাংজুর রোবোটিক সংস্থা ‘ইউনিট্রি রোবোটিক্স’। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি, তবে এটি ইতোমধ্যেই লাখো মানুষের নজর কেড়েছে।

নতুন প্রযুক্তির সামরিক ব্যবহার নিয়ে বিতর্ক

এই ভিডিও প্রকাশ্যে আসার পর সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের রোবট ও ড্রোন ভবিষ্যতের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কেউ কেউ এটিকে কেবল একটি পরীক্ষামূলক প্রদর্শনী বললেও, অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, এমন যন্ত্র ভবিষ্যতে মানববিহীন যুদ্ধে ব্যবহৃত হতে পারে।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, এটি মানবতার জন্য ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত। আরেকজন লিখেছেন, এই প্রযুক্তির আসল উদ্দেশ্য কী? এটি কি কেবল পরীক্ষা, নাকি যুদ্ধের প্রস্তুতি?

যদিও এই ভিডিওর সত্যতা এখনো নিশ্চিত নয়, তবে এটি যে ভবিষ্যতের সামরিক প্রযুক্তি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১০

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১১

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১২

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৪

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৫

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৬

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৭

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৮

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৯

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

২০
X