কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

হার্ট অ্যাটাক করেও যুবক বললেন, এখনই অফিস যেতে হবে  

হার্ট অ্যাটাক করেও যুবক বললেন, এখনই অফিস যেতে হবে  

ট্রেন ধরার ঠিক আগের মুহূর্তে লুটিয়ে পড়লেন এক ব্যক্তি। আশেপাশের সকল যাত্রী ছুটে গেলেন। বোঝা গেল তার হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু হওয়ায় কোনো রকমে বেঁচেও গেলেন তিনি। কিন্তু তারপর যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না কেউ। হার্ট অ্যাটাক থেকে উঠেই ব্যক্তি ছুটলেন অফিসে। ঘটনাটি ঘটেছে চীনে। খবর দ্য ওয়ালের।

মধ্য চীনের ছাংসা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরার কথা ছিল ওই ব্যক্তির। প্রতিদিনের মতো অফিস টাইমে ভিড় ছিল স্টেশনে। এরই মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সী ওই যুবক। সঙ্গে সঙ্গে তাকে ধরাধরি করে একটু ফাঁকা জায়গায় আনা হয়। স্থানীয় কিছু যাত্রীরাই ডাক্তার ডাকেন। কয়েক মিনিটের মধ্যে চিকিৎসকরা এসে ওই ব্যক্তির চিকিৎসা শুরু করেন। ২০ মিনিটের মধ্যে ব্যক্তির জ্ঞান ফিরিয়ে আনেন তাঁরা।

মৃত্যুমুখ থেকে ফিরেই ওই ব্যক্তি বলতে শুরু করেন, 'আমার দেরি হয়ে গেল। অফিস যেতে হবে এখনই...!' এই কথা শুনে হতবাক হয়ে যান সেখানে উপস্থিত সকলেই। চিকিৎসকরা তাকে বোঝানোর চেষ্টা করেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি তো রয়েছেই তার সঙ্গে পড়ে যাওয়ার ফলে তাঁর মাথাতেও চোট লেগেছে। তা থেকেও মারাত্মক অসুস্থতা হতে পারে। কিন্তু ব্যক্তি স্পষ্ট জানান, তার কোনো চিকিৎসার দরকার নেই, তিনি একদম ঠিক আছেন, অফিস যাবেন। যদিও বারবার বোঝানোর পর তিনি অবশেষে হাসপাতালে যেতে রাজি হন।

গত কয়েক বছরে চীনের বেকারত্বের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে, ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিক্টিক্সের রিপোর্ট বলছে, গত বছরের নভেম্বর পর্যন্ত ১৬-২৪ বছর বয়সী বেকারদের সংখ্যা ১৬ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ১৭ দশমিক ১ শতাংশ হয়েছে। একই সঙ্গে, বেসরকারি সংস্থা বা আইটি সেক্টরের একাধিক অল্প বয়সী কর্মীর পরপর মৃত্যুর ঘটনাও আতঙ্কিত করেছে সাধারণ মানুষকে।

চীনের এই সাম্প্রতিক ঘটনা দেখেও নেটিজেনরা বলছেন, এমন অবস্থা তার একার নয়। আরও অনেকে রয়েছে যাদের অবস্থা একই রকম। সবকিছু ছেড়ে কাজের পেছনে ছুটতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১০

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১১

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১২

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৪

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৬

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৮

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৯

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

২০
X