কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে বন্দুকধারীর গুলিতে ২ ইসরায়েলি নিহত

অভিযানের পর তল্লাশি চলছে পশ্চিম তীরে। ছবি : রয়টার্স
অভিযানের পর তল্লাশি চলছে পশ্চিম তীরে। ছবি : রয়টার্স

ফিলিস্তিনে বন্দুকধারীর গুলিতে ২ ইসরায়েলি নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ নাবলুসের অধিকৃত পশ্চিম তীর এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইসরায়েলি অ্যাস্বুলেন্স সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, নিহত দুজনের মধ্যে একজনের বয়স ৬০ বছর এবং অপরজনের বয়স ২৯ বছর। তাদেরকে ফিলিস্তিনের হুয়াইরা গ্রামে একটি কার ওয়াশ দোকানের পাশে গুলি করে হত্যা করা হয়।

অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র জানান, তারা দুজনই অচেতন এবং তাদের শরীরে গুলির আঘাত ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রে এক আরবি সংবাদমাধ্যমকে বলেন, হুয়াইরায় ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন। আইডিএফ সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে চেকপয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে।

ফিলিস্তিনের সরকারি সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, এ ঘটনার পর ইসরায়েলি আর্মি পশ্চিম তীরের সব প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযানের জন্য ওই এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X