কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় মারা গেল ৬ হাতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার হাবানারা এলাকায় একটি দুর্ঘটনায় ছয়টি হাতি ট্রেনের ধাক্কায় মারা গেছে। বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে জানানো হয়, একটি যাত্রীবাহী ট্রেন হাতির একটি পালকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের ছয়টি হাতি মারা যায়। এটি শ্রীলঙ্কার ইতিহাসে বন্যপ্রাণী সংক্রান্ত সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

কলম্বো থেকে ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত হাবানারা, সেখান দিয়ে এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। ট্রেনটি ভোরের আগে রেললাইনের ওপর দিয়ে পার হতে থাকা হাতি পরিবারকে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, ট্রেনটি ধাক্কা দেয়ার পর লাইনচ্যুত হলেও যাত্রীদের মধ্যে কেউ আহত হয়নি। দুর্ঘটনায় আহত দুইটি হাতিকে বন্যপ্রাণী দপ্তরের কর্মকর্তারা চিকিৎসা দিচ্ছেন।

দুর্ঘটনার পর ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি হাতি আহত বাচ্চা হাতিকে পাহারা দিচ্ছে। শ্রীলঙ্কায় হাতি হত্যা বা আঘাত দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশটিতে প্রায় সাত হাজার হাতি বসবাস করে। শ্রীলঙ্কায় হাতিকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয় এবং এটি বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতিতেও গুরুত্বপূর্ণ।

২০১৮ সালে, একই এলাকায় ট্রেনের ধাক্কায় দুইটি শিশু হাতি ও তাদের অন্তঃসত্ত্বা মা-হাতি মারা যায়। এরপর থেকে কর্তৃপক্ষ ট্রেনের গতিবেগ কমানোর নির্দেশনা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X