কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

কিমের দেশে টিভি কিনলেই কেন বিপদ?

টেলিভিশন ও কিম জন উং। ছবি : সংগৃহীত
টেলিভিশন ও কিম জন উং। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ায় যদি কোনো টেলিভিশন কেনেন, তাহলে সরকারি কর্মকর্তারা সঙ্গে সঙ্গেই আপনার বাসায় হানা দিবে। একটি বাদে টিভির বাকি সব অ্যান্টেনা খুলে নিয়ে যাবে তারা। যেন নিজ দেশের বাইরের অন্য কোনো চ্যানেল আপনি দেখতে না পারেন। সম্প্রতি ল্যাডবাইবেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্যই দিয়েছেন তিমোথি চো নামের একজন উত্তর কোরীয় নাগরিক। যিনি কঠোর বিধিনিষেধ থেকে বাঁচতে নিজ দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন যুক্তরাজ্যে।

সাক্ষাৎকারে তিনি বলেন, কিম প্রশাসন টিভির বাকি অ্যান্টেনাগুলো খুলে দেশি চ্যানেল দেখতে বাধ্য করে। আর দেশীয় চ্যানেলগুলোয় কী থাকে? শাসক কিম জং উনের পরিবার নিয়ে অনুষ্ঠান, ডকুমেন্টারি, গান। দিন-রাত ২৪ ঘণ্টা এগুলো চলতে থাকে। আপনি যদি টিভি দেখেন কী দেখবেন? শুধুই কিম পরিবারের প্রোপাগান্ডা।

শুধু টেলিভিশনই না, চুল কাটা নিয়েও উত্তর কোরিয়ায় রয়েছে কঠোর বিধি-নিষেধ। এ বিষয়ে তিমোথি-চো বলেন, স্কুলের শিক্ষার্থীদের এক, দুই অথবা তিনটি ভিন্ন স্টাইলে চুল কাটতে হবে। যদি নির্দিষ্ট সীমার বাইরে কারও চুল কয়েক সেন্টিমিটারও বড় থাকে তাহলে সে বিপদে পড়ে যাবে।

তিনি বলেন, যদি আপনি ভিন্ন কোনো স্টাইলে চুল কাটেন তাহলে আপনার পরিবার সমস্যায় পড়বে। তাদের পুলিশ স্টেশনে ডাকা হবে এবং সেখানে জবাব দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X