কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে চীন গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম

পুরোনো ছবি
পুরোনো ছবি

বিশেষ ট্রেনে করে সীমান্ত পাড়ি দিয়ে চীনে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেখানে তিনি একটি সামরিক কুজকাওয়াজে অংশ নেবেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণ উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজে যোগদানের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ট্রেন সীমান্ত অতিক্রম করে চীনে প্রবেশ করেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এতে যোগদানের জন্য নির্ধারিত ২৬ জন বিশ্বনেতার মধ্যে কিমও রয়েছেন।

বেইজিংয়ের এই অনুষ্ঠানে প্রথমবারের মতো কিম, চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একই স্থানে একত্রিত হবেন।

রাষ্ট্র-নিয়ন্ত্রিত রোডং সিনমুন সংবাদপত্র জানিয়েছে, মঙ্গলবার ভোরে কিমের ট্রেনটি উত্তর কোরিয়া-চীন সীমান্ত অতিক্রম করে।

উত্তর কোরিয়ার সরকারি সূত্র ব্যবহার করে রোডং সিনমুন জানিয়েছে, কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি এবং গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সরকারের গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা কমরেড কিম জং উনের গণপ্রজাতন্ত্রী চীন সফরে তার সঙ্গে আছেন।

কিমের চীন সফরের ঠিক আগে চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শি এবং পুতিন পালাক্রমে আন্তর্জাতিক ব্যবস্থার ওপর পশ্চিমা আধিপত্যের সমালোচনা করেন।

বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে একটি উত্তর কোরিয়া। পশ্চিম নিষেধাজ্ঞার কবলে পড়ে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তার জন্য চীন এবং রাশিয়ার ওপর নির্ভর করে আসছে।

পিয়ংইয়ং সাম্প্রতিক বছরগুলোতে মস্কোর সঙ্গে বিশেষভাবে ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেনে পুতিনের যুদ্ধকে সমর্থন করার জন্য হাজার হাজার সৈন্য পাঠিয়েছে।

কিম খুব কমই বিদেশ ভ্রমণ করেন। তবে চীন প্রসঙ্গে তার কাছে ভিন্ন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে পাঁচবার শির সঙ্গে দেখা করেছেন। ধারণা করা হচ্ছে, এবারের কুচকাওয়াজের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে কিমের একাধিক গোপন ও প্রকাশ্য বৈঠক হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X