কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১১:১৭ এএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে দেশটির বাটাঙ্গাসের কালাটাগান এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পরপর রাজধানী ম্যানিলায় কয়েকটি রেলের কার্যক্রম স্থগিত করা হেয়েছে। তবে এ ঘটনায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে এবং আশপাশের প্রদেশে এটি অনুভূত হয়।

ভূমিকম্পের কারণে ম্যানিলায় তিনটি এলিভেটেড রেললাইনের কাজকর্ম স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

বেসরকারি প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র সহকারী সচিব বার্নার্ডো রাফায়েলিটো আলেজান্দ্রো জিএমএ নিউজ চ্যানেলকে বলেন, ‘রেল ও বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমাদের আশা, পরিস্থিতি এমনই থাকবে।’

প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলেছিল সিসমোলজি এজেন্সি। পরে সংস্থাটি সংশোধন করে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের কথা জানায়। ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি ও পরাঘাতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে জানান, ভূমিকম্পে ম্যানিলার একটি হোটেলের সিলিং লাইট কাঁপছিল। কয়েক দিন আগে এই এলাকায় একটি আন্তর্জাতিক বাণিজ্য ফোরামে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরের শহর ক্যালাটাগান। শহরটির মেয়র পিটার অলিভার প্যালাসিও বলেন, ভূমিকম্পে তার শহর কেঁপে উঠে। প্রকৌশল বিভাগকে ক্ষয়ক্ষতি নিরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১০

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১২

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৪

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৫

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৬

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৮

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

২০
X