কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সুখী তালিকায় পিছিয়েছে বাংলাদেশ, পাকিস্তান-ভারতের অবস্থান কত?

শিশুদের শরীরে আঁকানো পাকিস্তান, ভারত ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত
শিশুদের শরীরে আঁকানো পাকিস্তান, ভারত ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত

বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় আগের চেয়ে পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত।

বৃহস্পতিবার (২০ মার্চ) ‘বৈশ্বিক সুখী প্রতিবেদন’ প্রকাশ করা হয়েছে। প্রতি বছরের ২০ মার্চ এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় ১৪৭টি দেশ রয়েছে। এরমধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম। যেখানে গত বছরে ১২৯তম অবস্থানে ছিল বাংলাদেশ। তালিকা অনুসারে, গত বছরের চেয়ে এ বছর বাংলাদেশ পাঁচ ধাপ পিছিয়েছে।

বাংলাদেশের পরে তালিকায় আরও ১৩টি দেশ রয়েছে। অর্থাৎ তালিকায় থাকা এসব দেশের বাসিন্দাদের চেয়ে বাংলাদেশিরা সুখী অবস্থানে রয়েছেন। আর পরে থাকা দেশগুলোর বাসিন্দারা বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত কম সুখী।

প্রকাশিত এ তালিকায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা একমাত্র দেশ হলো আফগানিস্তান। এছাড়া এ অঞ্চলে সুখী দেশের তালিকায় সবার ওপরে রয়েছে নেপাল। এরপর যথাক্রমে পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা পরপর রয়েছে।

গ্যালাপ, অক্সফোর্ডের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, জাতিসংঘের সাসটেইনেবেল ডেভেলপমেন্ট সলিউসন্স নেটওয়ার্ক এবং একটি সম্পাদকীয় বোর্ড এ তালিকা প্রকাশে কাজ করেন। তারা ১৪০টির বেশি দেশ ও দেশের বাসিন্দাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এরপর এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় বরাবরের মতো শীর্ষ অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। এরপর সেরা দশে যথাক্রমে রয়েছে— ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ এবং মেক্সিকো। এরমধ্যে সেরা ১০-এ প্রথমবারের মতো জায়গা পেয়েছে কোস্টারিকা।

বিস্তারিত তালিকা দেখতে ক্লিক করুন...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X