কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো ক্লিনিক

মিয়ানমার সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
মিয়ানমার সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

মিয়ানমারে জান্তা বাহিনী একটি মেডিকেল ক্লিনিক বোমা মেরে উড়িয়ে দিয়েছে। ম্যাগওয়ে অঞ্চলে সপ্তাহের শুরুতে এ হামলা চালানো হয়। মঙ্গলবার (২৫ মার্চ) দেশটির দৈনিক মায়ানমার নাউ-এর প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় আনাদোলু এজেন্সি।

এ হামলায় ক্লিনিকের একজন ডাক্তার এবং তার পরিবারসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। সেসব উদ্ধার করার কাজেও কেউ এগিয়ে আসছে না।

শনিবার সকাল ৮.৪০ মিনিটে গাঙ্গাও টাউনশিপে এ ঘটনা ঘটে। গাঙ্গাও থেকে প্রায় ৫৭.৯ কিলোমিটার (৩৬ মাইল) উত্তরে অবস্থিত হান্নান খার গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

মায়ানমার নাউ-এর তথ্য অনুসারে, গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত ক্লিনিকটি সবেমাত্র খোলা হয়েছিল। প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি বলেন, বিস্ফোরণে ক্লিনিকটি থাকা পুরো বাড়িটি ধ্বংস হয়ে যায়। নিহতদের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। পাশের একটি বাড়িও ছাই হয়ে যায়।

এই হামলায় ক্লিনিকের প্রধান ডাক্তার, তার গর্ভবতী স্ত্রী এবং শিশু নিয়ে তিনজনের একটি পরিবার নিঃশেষ হয়ে গেছে। এ ছাড়া একজন বয়স্ক নারী, তার নাতি এবং ক্লিনিকের বেশ কয়েকজন কর্মী নিহত হন।

২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, যা দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়।

বর্তমানে ৩৫ লাখেরও বেশি নাগরিক বাস্তুচ্যুত এবং জনসংখ্যার অর্ধেক দারিদ্র্যের মধ্যে বাস করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১০

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১১

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৩

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৪

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৫

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৬

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৭

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৮

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৯

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X