কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে মিয়ানমার পরিস্থিতি ভয়াবহ, মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

থাইল্যান্ডের ব্যাংককে একটি ধসে পড়া ভবনের কাছে আতঙ্কিত শ্রমিকরা। ছবি  : সংগৃহীত
থাইল্যান্ডের ব্যাংককে একটি ধসে পড়া ভবনের কাছে আতঙ্কিত শ্রমিকরা। ছবি : সংগৃহীত

ভূমিকম্পের ফলে মিয়ানমারে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে। ধ্বংসস্তূপ সরাতেই মিলছে মরদেহ। শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় ভূমিকম্পে নিহতের সরকারি সংখ্যা ১০০২-এ পৌঁছেছে। আহতদের সংখ্যা ২,৩৭৬ জন।

এই সময়ে ৩০ জন নিখোঁজের তথ্য সরকারি দপ্তরে তালিকাভুক্ত করেছেন স্বজনরা। মিয়ানমারের সেনাবাহিনীর বরাতে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে ভারী সরঞ্জামের অভাবে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মান্দালয়ের একটি উদ্ধারকারী দল জানিয়েছে, তারা খালি হাতে একটু একটু করে কংক্রিটের স্তূপ সরিয়ে মানুষদের বের করছে। অতি দ্রুত আটকে পড়াদের উদ্ধার সম্ভব না হলে মৃতের সংখ্যা আরও বাড়বে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল দেশটির মান্দালয় শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রথম কম্পনের ১২ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার আফটার শক হয়। ভূমিকম্পের পর রাজধানী নেপিডো, মান্দালয়, সাইগাইংসহ ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমারের সামরিক সরকার। বিশ্ব সম্প্রদায়ের সাহায্য চেয়েছে জান্তা সরকার।

এদিকে মিয়ানমারে ভূমিকম্পে কেঁপেছে থাইল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। এর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছে বহু মানুষ।

প্রসঙ্গত, বিপর্যস্ত পরিস্থিতিতে মিয়ানমারের সাবেক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ভাগ্যে কী ঘটেছে তা জানতে উদ্‌গ্রীব তার সমর্থকরা।

অং সান সু চি ২০২১ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন। মিয়ানমারের প্রাক্তন এ নেত্রী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হননি। রাজধানী নেপিদওয়ের কারাগারে তিনি বন্দিবস্থায় সুস্থ রয়েছেন। কারা কর্তৃপক্ষের ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বার্মিজ সার্ভিসকে এ তথ্য জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X