কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ইস্তানবুল। ছবি : সংগৃহীত
ইস্তানবুল। ছবি : সংগৃহীত

পরপর তিনটি ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে তুরস্কের রাজধানী ইস্তানবুল। বুধবার দুপুরে এক ঘন্টারও কম সময়ের মধ্যে এসব ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে শহরের বিভিন্ন ভবন কেঁপে উঠেছে। এসময় আতঙ্কিত মানুষজন রাস্তায় নেমে আসেন।

আঞ্চলিক ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এর বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে, তিনটি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালীটির ছিল ৬ দশমিক ২ মাত্রার। তারা জানিয়েছে, একের পর এক ভূমিকম্প স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করতে পারেনি কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে কাউকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন তারা। কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেয়া হচ্ছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু করেছেন।

জানা গেছে, ইস্তানবুলের সিলিভরি জেলায় দুপুর ১২টা ১৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। এরপর ১২টা ৪৯ মিনিটে আবারও কেঁপে ওঠে একই এলাকা। দ্বিতীয় কম্পনটি ছিল সবচেয়ে শক্তিশালী—৬ দশমিক ২ মাত্রার।

এর মাত্র দুই মিনিট পর, ১২টা ৫১ মিনিটে ইস্তানবুলের বুয়ুকসেকমেসে এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৪।

পরে ইস্তানবুলের পশ্চিমাঞ্চলের বুয়ুকসেকমেসে এলাকায় আরও তিনটি ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X