কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

১০ বছরের সঞ্চয়ে ফেরারি গাড়ি, এক ঘণ্টা চালাতেই বিস্ফোরণ

বিষ্ফোরিত সেই ফেরারি গাড়ি। ছবি : সংগৃহীত
বিষ্ফোরিত সেই ফেরারি গাড়ি। ছবি : সংগৃহীত

আড়াই কোটি টাকা দিয়ে স্বপ্নের ফেরারি গাড়ি কিনেছিলেন এক ব্যক্তি। আর এই গাড়ি কিনতে তাকে অপেক্ষা করতে হয়েছে দশ দশটা বছর। এতগুলো বছর একটু একটু করে সঞ্চয় করে সেই জমানো টাকায় ফেরারি অর্ডার করেন ওই ব্যক্তি। কিন্তু স্বপ্নের গাড়িটি ডেলিভারি পাওয়ার মাত্র এক ঘন্টার মধ্যেই বিষ্ফোরিত হয় সেটির ইঞ্জিন।

ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওতে। শহরের শুতো এক্সপ্রেসওয়েতে একটি ফেরারি ৪৫৮ স্পাইডার গাড়ি হঠাৎ আগুন ধরে সম্পূর্ণ পুড়ে যায়।

দ্য ডেইলি গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, ৩৩ বছর বয়সী সঙ্গীত প্রযোজক হোনকন তার সখের ফেরারি গাড়ির জন্য ১০ বছর ধরে টাকা জমান। অবশেষে গাড়ি অর্ডারের পর ১৬ এপ্রিল সেটি ডেলিভারি পান। কিন্তু দুঃখের বিষয়, শহরের এক্সপ্রেসওয়েতে গাড়িটি কিছুক্ষণ চালাতেই তাতে আগুন লেগে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

খবরে বলা হয়, চলতে চলতে গাড়ির ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। ২০ মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছিল। কিন্তু ততক্ষণে, সামনের বাম্পারের একটি ছোট অংশ ছাড়া প্রায় পুরো গাড়িটিই পুড়ে গেছে। আগুন লাগার আগে গাড়িটি কোনও দুর্ঘটনার শিকার হয়নি বলেও নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি।

গাড়িটির মালিক হোনকন গাড়ি চালানোর সময় হঠাৎ সামনের অংশে আগুন দেখতে পেয়ে গাড়ি থামিয়ে ফেলেন এবং দ্রুত বেরিয়ে আসেন। তবে আগুন লাগার কারণ এখনও অজানা। মেট্রোপলিটন পুলিশ বিভাগ এ ব্যপারে তদন্ত করছে।

হোনকন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তার দুঃখের কথা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, তিনি সবসময় একটি ফেরারির মালিক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল।

পোস্টে তিনি আরও বলেন, ডেলিভারি পাওয়ার মাত্র এক ঘন্টা পরেই আমার ফেরারি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেল। তিনি বলেন, পুরো জাপানে হয়ত শুধু আমার সঙ্গেই এমন ঘটনা ঘটল। হোনকন দ্য সানকে পত্রিকাকে তার অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, ‘আমি সত্যিই ভয় পেয়েছিলাম যে এটি বিস্ফোরিত হবে।’

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। হোনকন নিরাপদে আছেন জেনে সবাই স্বস্তি পেয়েছেন। অনেকেই বিষ্ময় এবং ভয় প্রকাশ করেছেন, আবার কেউকেউ বন্ধুকে মেনশন করে মজা করে বলেছেন এমন একটি গাড়িতে করে একসাথে বাড়ি ফিরতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১০

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১১

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১২

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৩

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৪

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৫

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৬

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৭

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৮

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৯

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

২০
X