কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

চীনে পর্যটকবাহী চার নৌকা ডুবে ৯ জনের মৃত্যু

নিখোঁজ থাকা পর্যটকের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। ছবি: এপি
নিখোঁজ থাকা পর্যটকের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। ছবি: এপি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের একটি নদীতে হঠাৎ তীব্র বাতাসে পর্যটকবাহী চারটি নৌকা ডুবে গেছে। এতে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে এবং আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তার খোঁজে এখনও চলছে উদ্ধার তৎপরতা।

রোববার চিয়ানশি শহরের নিকটবর্তী লিউচং নদীতে এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নদীতে পড়ে যাওয়া ৮৪ জনের মধ্যে ৭৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চীনের বেইজিং নিউজ জানিয়েছে, দুর্ঘটনার সময় হঠাৎ আবহাওয়া বদলে যায়, শুরু হয় ভারি বৃষ্টি ও তীব্র বাতাস। নদীর উপরিভাগ ঘন কুয়াশায় ঢেকে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

চীনের আবহাওয়া বিভাগ পূর্বেই গুইঝৌসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল।

এই ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাৎক্ষণিকভাবে প্রাদেশিক প্রশাসনকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা ও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে প্রায় ৫০০ জন উদ্ধারকর্মী।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও নিখোঁজ থাকা পর্যটকের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসাধীনদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X