কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০১:৫৪ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও হেলমান্দ নদীর পানির ন্যায্য হিস্যা চাইল ইরান

পুরোনো ছবি
পুরোনো ছবি

হেলমান্দ নদীর পানির ন্যায্য হিস্যার জন্য আবারও আফগানিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। গতকাল শনিবার (২৬ আগস্ট) তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকেন সঙ্গে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান। খবর পার্সটুডে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, সম্প্রতি ইরানি একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল প্রথমবারের মতো হেলমান্দ নদী পরিদর্শন করেছেন। ১৯৭৩ সালে দুই দেশর মধ্যে স্বাক্ষরিত পানি-বণ্টন চুক্তি অনুযায়ী তারা এ সফর করেছেন। এ ধরনের সফর পানি বণ্টনের বিষয়টিকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে।

আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় হেলমান্দ নদী উৎপত্তি। নদীটি আফগানিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের হামুন জলাভূমিতে এসে পড়েছে। এ নদীর পানির ওপর এই অঞ্চলের কৃষিকাজ নির্ভরশীল। তবে ইরানে অভিযোগ, সাম্প্রতিক সময়ে ওই নদী থেকে সামান্যই পানি পাচ্ছে তেরান। ফলে পানির অভাবে দেশটির বিশাল জনগোষ্ঠী কষ্টে দিন পার করছেন। আফগান সরকার বলছে, অনাবৃষ্টি ও কারিগরি ত্রুটির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফোনালাপে তেহরানের সঙ্গে কাবুল ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক চায় বলে জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুদেশের বিভিন্ন ইস্যু সমাধানে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে কাবুল সফরের আমন্ত্রণ জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

১০

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

১১

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

১২

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১৩

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৪

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১৫

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৭

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৮

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৯

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

২০
X