কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার উৎক্ষেপিত রকেটের টুকরো উদ্ধার করলো দক্ষিণ কোরিয়ার সেনারা

১৫ মিটার লম্বা ভাঙা অংশটিকে তুলে আনতে কয়েকসপ্তাহ লেগে যায়।
১৫ মিটার লম্বা ভাঙা অংশটিকে তুলে আনতে কয়েকসপ্তাহ লেগে যায়।

উত্তর কোরিয়ার অসফলভাবে উৎক্ষেপিত একটি সামরিক স্যাটেলাইটের ভাঙ্গা অংশ পীত সাগর থেকে তুলতে সক্ষম হয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। উত্তর কোরিয়া মার্চের ৩১ তারিখে এই রকেটটি উৎক্ষেপণ করে বলে দক্ষিণ কোরিয়ায় জয়েন্ট চিফস অফ স্টাফের বরাতে জানায় ইয়োনহাপ নিউজ এজেন্সি।

১৫ মিটার লম্বা ভাঙা অংশটিকে তুলে আনতে কয়েকসপ্তাহ লেগে যায়। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫০ মিনিটে উদ্ধারকাজ শেষ হয়। ভাঙা অংশটি রকেটের দ্বিতীয় অংশ বলে ধারণা করা হচ্ছে। এটি সমুদ্রতলে প্রায় ৭৫ মিটার নিচে পড়ে ছিল।

এর আগে মার্চের ৩১ তারিখে উওর কোরিয়া তাদের প্রথম সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালায়। চলিমা-১ নামের রকেটি মাল্লিগিয়ং-১ নামের সামরিক স্যাটেলাইটটি বহন করছিল। দ্বিতীয় অংশের ইঞ্জিনের সমস্যা এবং জ্বালানির তারতম্যের কারণে সামরিক স্যাটেলাইটটি পীত সাগরে ভেঙ্গে পড়ে। দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ জানায়, এটি ইচেয়োংডো থেকে ২০০ কিলোমিটার দূরে পড়ে। ঘটনার দিন থেকেই দক্ষিণ কোরিয়া ভাঙ্গা অংশের খোঁজ শুরু করে।

পানির নিচে দূরূহ দৃষ্টিসীমা, ওজন এবং প্রবল স্রোতের কারণে সামরিক স্যাটেলাইটের ভাঙ্গা অংশটি পানি থেকে ওঠাতে বেশ সমস্যা হয়। তাছাড়া, বস্তুটি সিলিন্ডার আকৃতির হওয়ায় ডুবুরিদের তাতে শেকল বাঁধতেও অসুবিধা হয়।

উদ্ধারকৃত বস্তুটি দক্ষিণ কোরিয়ার পিয়ংগাটেক-সি তে নৌবাহিনীর কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে ওয়াশিংটন ও সিওল এটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে। স্যাটেলাইটসহ রকেটের অন্যান্য ভাঙা অংশ খোঁজা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার ইতিহাস

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১০

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

১১

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১২

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

১৩

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১৫

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১৬

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১৭

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১৮

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৯

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

২০
X