কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তাজিকিস্তানে বন্যা-ভূমিধসে ২১ জনের মৃত্যু

তাজিকিস্তানে বন্যা-ভূমিধসে ২১ জনের মৃত্যু

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে তিন দিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩০ আগস্ট) দেশটির জরুরি পরিস্থিতিবিষয়ক কমিটির এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার এই সংখ্যা ছিল ১৩ জন।

তাজিকিস্তানের রাজধানী দুশানবের অদূরে তিন শহরে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আলজাজিরা।

ভারী বৃষ্টিপাতের কারণে দেশে এখনো ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে সরকার। এ জন্য মানুষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায়।

এসব হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাইমুন্ডাস করোব্লিস। এ ঘটনায় ইরান ও অন্যান্য দেশ তাজিকিস্তান সরকারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

তাজিকিস্তানের প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। গত ফেব্রুয়ারি মাসে দেশটির দক্ষিণের বাদাখশান অঞ্চলে ডজনখানেক তুষার, ভূমি ও পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। বাদাখশান আফগানিস্তান, চীন ও কিরগিজস্তান সীমান্তে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X