কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

হংকংয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সর্বোচ্চ সতর্কবার্তা

ঘূর্ণিঝড়ের কারণে নোঙরে নৌযান। ছবি : ইপিএ
ঘূর্ণিঝড়ের কারণে নোঙরে নৌযান। ছবি : ইপিএ

চীনের অন্যতম ব্যবসায়িক নগরী হংকংয়ের দিকে ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড়। এ জন্য দেশটির এ অঞ্চলে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর হংকং ও গুয়াংডং প্রদেশে ঘূর্ণিঝড় সাওলা ২০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এ জন্য বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।

চীনের আবহাওয়া পূর্বাভাস সংস্থা এ ঘূর্ণিঝড়ের জন্য সকাল ৬টায় লাল সতর্কতা জারি করেছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বর্তমানে সাওলা গুয়াংডং প্রদেশ থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি ধীরে ধীরে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। ক্রমে এটি গুয়াংডং প্রদেশ অতিক্রম করে তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তবে বৃহস্পতিবার বিকেলে এটির বাতাসের বেগ ছিল ২০৯ কিলোমিটার।

আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সাওলা শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে হংকং ও গুয়াংডংয়ের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ১৯৪৯ সাল থেকে এ পর্যন্ত গুয়াংডংয়ে আঘাত হানা শক্তিশালী পাঁচটি ঘূর্ণিঝড়ের একটি এটি।

হংকংয়ের সরকার জানিয়েছে, শহরে ভয়ংকর ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার দুপর ২টা থেকে ৫টা পর্যন্ত ৮ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শহরের সব ব্যবসা কেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া শহরের সব স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঝড় সাওলার কারণে শুক্রবার দুপুর থেকে শেনজেন বাওয়ান বিমানবন্দরের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি নিরাপদ মনে হলে দ্রুতই আবার বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X