কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ১৮ আফগান অভিবাসী আটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদাবিল প্রদেশের গেরমি কাউন্টিতে ১৮ জন আফগান নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় পুলিশ প্রধান কর্নেল তাহের ফা’আল জানিয়েছেন, ‘হিজরত পরিকল্পনা’ নামের ২৪ ঘণ্টার এক অভিযানে এসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত ও ফেরত পাঠানোর কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের এখন বহিষ্কারের প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

সাধারণ নাগরিকদের সতর্ক করে তিনি বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান বা পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ।

জাতিসংঘ জানিয়েছে, ইরান প্রতিদিন গড়ে ৩০ হাজার আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে। চলমান এই অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের মতে, ফেরত পাঠানো অনেক আফগান শরণার্থী দেশটিতে গিয়ে নিপীড়ন ও অর্থনৈতিক সংকটে পড়তে পারেন।

ইরান সরকার জুলাইয়ের মধ্যভাগ পর্যন্ত আফগানদের স্বেচ্ছায় দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে। এরপর যারা থেকে যাবেন, তাদের আটক ও জোরপূর্বক ফেরত পাঠানো হবে।

তথ্যসূত্র : ফ্রান্স২৪

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X