কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০২:৩৯ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কাজাখস্তানে প্রকাশ্যে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ সোমবার (৩০ জুন) একটি নতুন আইন স্বাক্ষর করেছেন। এ আইনে প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে।

নতুন এ আইনে বলা হয়েছে, এমন কোনো পোশাক যা ‘মুখ শনাক্তকরণে বাধা সৃষ্টি করে’ তা পরা যাবে না। তবে চিকিৎসাজনিত প্রয়োজন, খারাপ আবহাওয়া কিংবা ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে।

যদিও এই আইনে সরাসরি ধর্মীয় পোশাক বা ইসলামিক পোশাকের নাম উল্লেখ করা হয়নি, তবুও এটি অনেকেই নিকাব বা বোরকার মতো ইসলামিক মুখ ঢাকা পোশাকের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে দেখছেন।

প্রেসিডেন্ট তোকায়েভ এর আগেও বলেছেন, ‘মুখ ঢেকে রাখার মতো কালো পোশাকের বদলে আমাদের জাতীয় ঐতিহ্য অনুযায়ী পোশাক পরা ভালো। জাতীয় পোশাক আমাদের জাতিগত পরিচয় তুলে ধরে, তাই সেগুলোর প্রচার-প্রসার প্রয়োজন।’

কাজাখস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও সে দেশের সরকার নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে উপস্থাপন করে থাকে। এর আগেও মধ্য এশিয়ার দেশগুলো—উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান—একইভাবে মুখ ঢাকার পোশাকে নিষেধাজ্ঞা জারি করেছে।

এ আইনের পাশাপাশি আরও কিছু সামাজিক সংস্কারমূলক আইনও একই দিনে পাস হয়েছে।

সূত্র: রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১০

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১১

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১২

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৩

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৪

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৫

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৬

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৭

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

২০
X