কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:৩৭ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির আলোচনায় সম্মতি, তবুও চলছে পাল্টাপাল্টি হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সম্মতিতে পৌঁছালেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ বন্ধ হয়নি। রোববার (২৭ জুলাই) টানা চতুর্থ দিনের মতো সীমান্তে গোলা বিনিময়ের ঘটনা ঘটেছে। এএফপি ও কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে দুটি বিতর্কিত মন্দির এলাকার কাছে সংঘর্ষ শুরু হয়। সামরাং শহর থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে, যা সংঘর্ষস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দুই দেশের নেতারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেন, থাইল্যান্ডের সঙ্গে চলমান এই সীমান্ত সংঘাত বন্ধে তার দেশ যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী। একই সঙ্গে তিনি ব্যাংকককে সতর্ক করে বলেন, তারা যেন কোনো চুক্তি লঙ্ঘন না করে।

প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, স্কটল্যান্ড সফরের সময় তিনি প্রথমে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং পরে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। দুপক্ষই যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দেন, সংঘাত না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশ দুটির বাণিজ্য চুক্তি ঝুঁকির মুখে পড়বে।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইয়াচাই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার দেশ নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত, তবে কম্বোডিয়ার পক্ষ থেকেও আন্তরিকতার প্রমাণ দেখতে চায়।

উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ শত বছরের পুরোনো। চলতি বছরের মে মাসে উত্তেজনা শুরু হলে গত বৃহস্পতিবার থেকে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ। এ পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত চেয়া কেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X