কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চেয়ার থেকে মুছে ফেলা হচ্ছে কিমের চিহ্ন

চেয়ার মুছছেন এক কর্মী। ছবি : সংগৃহীত
চেয়ার মুছছেন এক কর্মী। ছবি : সংগৃহীত

রাজকীয় দেখতে একটি চেয়ার থেকে ঘষে ঘষে দাগ মুছছেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। প্রশ্ন জেগেছে, কার চেয়ার এটি—আর কেনইবা তা মোছা হচ্ছে। উত্তর খুঁজতে অবশ্য বেশি সময় লাগেনি। সাংবাদিকরাই জানালেন, ওই চেয়ারে বসেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আর সেই চেয়ার মুছছেন আর কেউ নন, কিমের একজন সহযোগী।

চীন সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন কিম। বৈঠক শেষে কিম উঠে যেতেই এগিয়ে যান তার এক সহযোগী। কিমের বসে থাকা চেয়ারে যে চিহ্ন লেগেছিল তা ঘষে ঘষে মুছে ফেলেন তিনি। শুধু ওই চেয়ারই নয়। কিমের শরীর স্পর্শ করা প্রতিটি স্থান মুছতে দেখা যায় তাকে। আবার যে গ্লাসে করে পানি পান করেছেন কিম, তা-ও নিয়ে যান উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা।

পরে রুশ সাংবাদিক আলেকজান্ডার ইউনাশেভ জানান, বৈঠকের পর উত্তর কোরিয়ার প্রধানের উপস্থিতির সব চিহ্ন সতর্কভাবে ধ্বংস করে দেন তার সঙ্গে থাকা কর্মীরা। তার পানের গ্লাস, চেয়ার কিংবা যেসব ফার্নিচারে কিম স্পর্শ করেছেন, সেগুলো খুব নিখুঁতভাবে মুছে ফেলেছেন তারা। অবশ্য উভয় নেতার মিটিং সফল হয়েছে বলে জানান ইউনাশেভ। কিমের ওপর পুতিন খুব সন্তুষ্ট হয়েছে বলেও জানান তিনি।

কিম কেন এই ফরেনসিক-লেভেলের সতর্কতা নিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার নিরাপত্তা সার্ভিস কিংবা চীনা নজরদারির ভয়ে, এমন কাণ্ড ঘটিয়েছেন কিম। অবশ্যই নিজের বায়োলজিক্যাল ফুটপ্রিন্ট কেবল কিম একাই আগলে রাখেন না। ডিএনএ চুরি ঠেকাতে পুতিন নিজেও এ ধরনের কর্মকাণ্ড করে থাকেন।

এর আগে খবর বেরিয়েছিল, বিদেশ সফরে গেলেই নিজের প্রস্রাব আর মল সঙ্গে করে নিজ দেশে ফেরত নিয়ে আসেন পুতিন। ২০১৭ সাল থেকেই নাকি পুতিন এটা করে আসছেন। সর্বশেষ আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময়ও নাকি পুতিন এ কাজ করেছিলেন। জানা যায়, সুটকেটে করে পুতিনের মলমূত্র মস্কো ফেরত নিয়ে যায় তার সহযোগীরা।

এদিকে বেইজিংয়ে ওই বৈঠকে মস্কোর প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন কিম। তিনি জানান, রাশিয়ার মানুষের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত তার দেশ। এটাকে ভ্রাতৃত্বের দায়বদ্ধতা হিসেবে বর্ণনা করেন কিম। এসময় পুতিনও উষ্ণতা দেখান। ইউক্রেনে সৈন্য পাঠানোয় কিমকে ধন্যবাদ দেন পুতিন। এই যুদ্ধে ১৩ হাজার উত্তর কোরীয় সৈন্য রাশিয়ার হয়ে লড়ছে বলে মনে করা হয়।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X