বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

পাম তেলের দামে হেরফেরের সম্ভাবনা, রপ্তানির বড় সুযোগ ইন্দোনেশিয়ার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপে পাম তেল রপ্তানির বড় সুযোগ পেতে যাচ্ছে ইন্দোনেশিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রপ্তানি নিয়ন্ত্রক স্থগিতাদেশ কার্যকরে বিলম্বের খবরে আনন্দে ভাসছেন ইন্দোনেশিয়ানরা। এর ফলে বিশ্বে পাম তেলের দামেও হেরফের হতে পারে। খবর রয়টার্সের।

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং ইইউ কর্তৃক দ্বিতীয়বারের জন্য বন উজাড়বিরোধী আইন স্থগিত রাখার ফলে ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নে ইন্দোনেশিয়ার পাম তেল রপ্তানি বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) একটি শিল্প সংস্থার প্রধান রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ইইউ পরিবেশ কমিশনার জেসিকা রোসওয়াল মঙ্গলবার বলেন, ইইউ বন উজাড়বিরোধী আইন কার্যকরে দেরি হবে। এটি আগামী বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

ইন্দোনেশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডি মার্টোনো বলেন, আইনটি কার্যকরের এই বিলম্ব ভালো ।কারণ এটি সরকারকে প্রস্তুতির জন্য সময় দেবে। বিশেষ করে ক্ষুদ্র চাষিদের বেশ উপকার হবে।

আইনটি ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। আইন অনুযায়ী- ইইউর বাজারে সয়া, গরুর মাংস এবং পাম তেলসহ কিছু পণ্য রপ্তানিতে ইন্দোনেশিয়াকে বিশেষ প্রমাণ দিতে হয়। রপ্তানিকারকদের ঘোষণা করতে হয়, তাদের পণ্য বন উজাড়ের কারণ নয়। এ ধরনের প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক।

মার্টোনো বলেন, ইন্দোনেশিয়ার ইইউতে পাম তেল রপ্তানি ২০২৬ সালে প্রায় ৪ মিলিয়ন টনে উন্নীত হতে পারে। চলতি বছরে আনুমানিক ৩.৩ মিলিয়ন টন রপ্তানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি এবং ইইউ ৯ বছর ধরে আলোচনার পর মঙ্গলবার একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। যার লক্ষ্য রপ্তানি এবং বিনিয়োগ বৃদ্ধি করা।

এদিকে জাকার্তার ভারতে পাম তেল রপ্তানি গত বছরের ৪.৮ মিলিয়ন টন থেকে ২০২৫ সালে ৫ মিলিয়ন টনে উন্নীত হওয়ার আশা করা হচ্ছে। যদিও ২০২৬ সালে পাম তেলের চালান কেমন হবে তা বলা মুশকিল। তা পাম তেল এবং প্রতিযোগী ভোজ্যতেলের দামের ওপর নির্ভর করবে।

তার মতে, ভারত ল্যাটিন আমেরিকা থেকে সয়াবিন তেলের মতো সস্তা বিকল্পগুলো আমদানি বাড়ানোর চেষ্টা করছে। ভারতের বাজার ধরতে পাম তেলের দাম প্রতিনিয়ত সমন্বয় করা উচিত।

ধারণা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে পাম তেলের চালান আংশিকভাবে সয়াতেল দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। কারণ শীর্ষ সয়াতেল রপ্তানিকারক আর্জেন্টিনা বড় এক সিদ্ধান্ত নিয়েছে। দেশটির রপ্তানি শুল্ক অপসারণের ফলে সয়াতেল পাম তেলের তুলনায় সস্তা হয়ে গেছে। বিষয়টি সম্ভাব্য মূল্য সংবেদনশীল ক্রেতাদের আকর্ষণ করছে। তবে এ করমুক্তি ঠিক কতদিন থাকবে তাও নিশ্চিত নয়। আর্জেন্টিনা বলেছে, সয়াসহ আরও কিছু শস্যে সাময়িকভাবে শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববাজার ধরতে তাদের এ সিদ্ধান্ত প্রশংসা কুড়াচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X