কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিল পরিশোধ করতে পারেননি মা, নবজাতককে বিক্রি করে দিল হাসপাতাল!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিল পরিশোধ করতে না পারায় মায়ের কাছ থেকে তার নবজাতক সন্তান কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে একটি বেসরকারি হাসপাতাল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের কারাচি রাজ্যের মেমন গোঠ এলাকায়। রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিলের টাকার বদলে নবজাতকটিকে বিক্রি করে দেয়। বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়।

জেলার এসএসপি আবদুল খালেক পীরজাদা জানান, ঘটনাটির পর সংশ্লিষ্ট হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় হাসপাতালের চিকিৎসক ডা. জেহরা এবং শিশু নিয়ে পালানো নারী শামা বেলুচ পলাতক রয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শামা বেলুচ ওই হাসপাতালেরই এক কর্মচারী। তিনি ডা. জেহরার সঙ্গে যোগসাজশে নবজাতকটিকে বিক্রি করেন। শিশুটি ইতোমধ্যেই পাঞ্জাবে পাচার করা হয়েছিল বলে জানা গেছে।

এফআইআর সূত্রে জানা যায়, ডা. জেহরা শিশুটির মাকে বলেন, ‘আপনার যদি বিল পরিশোধের টাকা না থাকে, আমি এমন এক মহিলাকে চিনি যিনি দরিদ্র পরিবারের শিশুদের লালন-পালন করেন। তিনি আপনার খরচ দিয়ে দেবেন।’ পরে সেই মহিলা (শামা বেলুচ) হাসপাতালে বিল মিটিয়ে নবজাতককে নিজের হেফাজতে নিয়ে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চলছে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তও অব্যাহত রয়েছে।

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X