কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

বিমান হামলায় ক্ষয়ক্ষতি। ছবি : সংগৃহীত
বিমান হামলায় ক্ষয়ক্ষতি। ছবি : সংগৃহীত

মিয়ানমারে একটি চায়ের দোকানে বিমান হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, এক উদ্ধারকর্মী এবং দুজন বাসিন্দা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (০৬ ডিসেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবাইং টাউনশিপে দুটি বোমা হামলা চালানো হয়েছে। এর একটি ব্যস্ত চায়ের দোকানে সরাসরি আঘাত হেনেছে। এতে ১৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা জানান, হামলার ১৫ মিনিটের মাথায় তারা ঘটনাস্থলে পৌঁছান। সাতজন ঘটনাস্থলেই নিহত হন, বাকিরা হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। হামলায় চায়ের দোকানটি ও আশপাশের প্রায় ডজনখানেক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

একজন জীবিত বেঁচে যাওয়া ব্যক্তি বলেন, তিনি তখন দোকানে বসে টেলিভিশনে বক্সিং ম্যাচ দেখছিলেন। বিমানের শব্দ শুনে মাটিতে লুটিয়ে পড়ায় তিনি প্রাণে বেঁচে যান। বিস্ফোরণের শব্দ ছিল অসহনীয় জোরে। মাথার ওপর বিশাল আগুনের গোলা দেখেছিলাম।

হামলা নিয়ে জান্তার কোনো কর্মকর্তা এএফপির ফোনকলের জবাব দেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নিহতদের জানাজা ও শেষকৃত্য সম্পন্ন হয়। স্থানীয়রা জানান, বিস্ফোরণে অনেকের মুখমণ্ডল চিনতে না পারায় তোয়ালে দিয়ে ঢেকে রাখা হয়।

এর আগে, গত মে মাসে সাগাইং অঞ্চলে জান্তার আরেক বিমান হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে ২০ জন শিশু ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X