কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযান অব্যাহত, নিহত ২৭

কারাবাখ নিয়ে দুবার যুদ্ধে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। ছবি : সংগৃহীত
কারাবাখ নিয়ে দুবার যুদ্ধে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। ছবি : সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখ অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে আজারবাইজানের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। আর্মেনীয়রা আত্মসমর্পণ না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

আন্তর্জাতিকভাবে কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের অংশ হলেও সেটি আর্মেনীয় অধ্যুষ্যিত এলাকা। সেখানে এক লাখ ২০ হাজার আর্মেনীয় বসবাস করেন। বিরোধপূর্ণ এ অঞ্চল নিয়ে এরই মধ্যে দুটি যুদ্ধে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। প্রথমটি ১৯৯০-এর দশকে এবং দ্বিতীয়টি ২০২০ সালে। ২০২০ সালের যুদ্ধে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যাওয়ার আগে কারাবাখের বেশকিছু অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয় আজারবাইজান।

সম্প্রতি এ অঞ্চল দুই প্রতিবেশী দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে মাইন বিস্ফোরণ ও অন্য আরেকটি ঘটনায় আজারবাইজানের ১১ পুলিশ ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর সামনে আসে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সামরিক অভিযানের এ ঘোষণা দেয় দেশটি।

বুধবার সকালে এক বিবৃতিতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনীয় সশস্ত্র বাহিনীর সামরিক সরঞ্জাম নির্মূল করা হয়েছে। এগুলোর মধ্যে সামরিক যান, আর্টিলারি ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে।

এদিকে নাগোর্নো-কারাবাখ কর্তৃপক্ষ বলছে, অভিযান শুরুর পর থেকে দুই বেসামরিক নাগরিকসহ ২৭ জন নিহত হয়েছে। আরও অনেক মানুষ আহত হয়েছে।

আজারবাইজান বলছে, তারা এ সংঘাত অবসানে আলোচনা করতে প্রস্তুত। তবে আলোচনা শুরুর আগে অবৈধ আর্মেনীয় সেনাদের সাদা পতাকা উত্তোলন করতে হবে এবং তাদের অবৈধ সরকার ভেঙে দিতে হবে। এর আগে গতকাল মঙ্গলবার যুদ্ধবিরতির আহ্বান জানায় আর্মেনীয়রা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে অবিলম্বে এ সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১০

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১১

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১২

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৩

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৪

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৫

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৬

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৭

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৮

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

২০
X