কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কারাবাখে সামরিক অভিযান শুরু করল আজারবাইজান

কারাবাখ নিয়ে দুবার যুদ্ধে  জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। ছবি : সংগৃহীত
কারাবাখ নিয়ে দুবার যুদ্ধে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। ছবি : সংগৃহীত

বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখ অঞ্চলে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানের নামে আবারও সামরিক অভিযান শুরু করেছে আজারবাইজান। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

আন্তর্জাতিকভাবে কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের অংশ হলেও সেটি আর্মেনীয় অধ্যুষ্যিত এলাকা। সেখানে এক লাখ ২০ হাজার আর্মেনীয় বসবাস করেন। বিরোধপূর্ণ এ অঞ্চল নিয়ে এরই মধ্যে দুটি যুদ্ধে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। প্রথমটি ১৯৯০-এর দশকে এবং দ্বিতীয়টি ২০২০ সালে। ২০২০ সালের যুদ্ধে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যাওয়ার আগে কারাবাখের বেশকিছু অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয় আজারবাইজান।

সম্প্রতি এ অঞ্চল দুই প্রতিবেশী দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে মাইন বিস্ফোরণ ও অন্য আরেকটি ঘটনায় আজারবাইজানের ১১ পুলিশ ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর সামনে আসে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সামরিক অভিযানের এ ঘোষণা দেয় দেশটি।

কারাবাখের প্রধান শহরে বিমান হামলার সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। অঞ্চলটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আজারবাইজানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র ও গোলা হামলার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ফলে এ থেকে বড় ধরনের সংঘাত ছড়িতে পড়তে পারে বলে সতর্ক করেছেন কারাবাখের অন্য প্রতিনিধিরা।

মঙ্গলবার বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনীয় সেনারা তাদের সামরিক স্থাপনায় পরিকল্পিত গুলিবর্ষণ করছে। এ জন্য তাদের এলাকা থেকে আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীর প্রত্যাহার এবং তাদের নিরস্ত্র করতে সন্ত্রাসবিরোধী কার্যক্রম শুরু করেছে। তবে এ অভিযানে তারা বেসামরিক নাগরিক বা বেসামরিক স্থাপনায় কোনো হামলা চালাবে না বলে জানিয়েছে।

এদিকে গুলিবর্ষণের কথা অস্বীকার করেছে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, আজারবাইজানের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আজ দুপুর নাগাদ সীমান্ত এলাকার পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল বলেও জানিয়েছেন আর্মেনিয়ার কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X