কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চীনকে মোকাবিলায় অত্যাধুনিক সাবমেরিন মোতায়েন করছে তাইওয়ান

বর্তমানে তাইওয়ানের হাতে নেদারল্যান্ডের তৈরি করা দুটি সাবমেরিন আছে। ছবি : সংগৃহীত
বর্তমানে তাইওয়ানের হাতে নেদারল্যান্ডের তৈরি করা দুটি সাবমেরিন আছে। ছবি : সংগৃহীত

চীনের আক্রমণ থেকে নিজেদের উপকূলীয় অঞ্চল রক্ষায় ২০২৭ সালের মধ্যে উন্নতমানের অন্তত দুটি ঘরোয়া সাবমেরিন মোতায়েন করার কথা জানিয়েছে তাইওয়ান। পরে এসব সাবমেরিনের সঙ্গে ক্ষেপণাস্ত্র সজ্জিত নতুন মডেলের আরও সাবমেরিন যুক্ত করা হতে পারে।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন। একসময় স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে বেইজিং। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের কথাও জানিয়েছে দেশটি। এ নিয়ে এক বছর ধরে চীন ও তাইওয়ানের উত্তেজনা চরমে পৌঁছেছে। তাইওয়ান ঘিরে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে চীনা সেনারা।

গত ১৪ সেপ্টেম্বর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় চীনের বিমানবাহিনীর ৪০টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এগুলোর বেশিরভাগ তাইওয়ানের দক্ষিণে বাশি চ্যানেল অতিক্রম করেছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন আগামী বৃহস্পতিবার মোট আটটি সাবমেরিনের মধ্যে প্রথম দুটি চালু করতে পারেন। ২০১৬ সালে ক্ষমতায় আসার পর তাইওয়ানের জন্য এসব সাবমেরিন তৈরির কর্মসূচি তিনিই গ্রহণ করেছিলেন।

প্রেসিডেন্ট সাইয়ের উপদেষ্টা অ্যাডমিরাল হুয়াং শু-কুয়াং বলেন, বর্তমানে তাইওয়ানের হাতে ১৯৮০-এর দশকে নেদারল্যান্ডের তৈরি করা দুটি সাবমেরিন আছে। আরও আটটি সাবমেরিন যুক্ত হবে। ফলে প্রশান্ত মহাসাগরে চীনা নৌবাহিনীর খবরদারি করা কঠিন হবে।

এর আগে এ প্রকল্প নিয়ে এক বৈঠকে হুয়াং বলেছিলেন, আমরা যদি আমাদের এই যুদ্ধ সক্ষমতা তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের কেউ যুদ্ধে হারাতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১০

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১২

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৩

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৪

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৫

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৬

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৭

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৯

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

২০
X