কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চীনে সমুদ্রের ওপর দিয়ে চলছে বুলেট ট্রেন

বৃহস্পতিবার চীনে সমুদ্রের ওপর দিয়ে প্রথমবারের মতো বুলেট ট্রেন চলাচল করেছে। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার চীনে সমুদ্রের ওপর দিয়ে প্রথমবারের মতো বুলেট ট্রেন চলাচল করেছে। ছবি : সংগৃহীত

রেল যোগাযোগে একের পর এক তাক লাগানো সাফল্য দেখিয়ে যাচ্ছে চীন। এবার এমন এক দ্রুতগতির বুলেট ট্রেন নিয়ে এসেছে দেশটি যা সমুদ্রের ওপর নির্মিত রেললাইন দিয়ে চলাচল করবে। এটাই সমুদ্রের ওপর নির্মিত চীনের প্রথম রেললাইন। খবর রয়টার্স।

নবনির্মিত এই রেললাইনটি ২৭৭ কিলোমিটার দীর্ঘ। এটি পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুঝোর সঙ্গে জিয়ামেন ও ঝাংঝো শহরের সংযোগ স্থাপন করেছে। গত বৃহস্পতিবার সকালে এই রেললাইন দিয়ে প্রথমবারের মতো বুলেট ট্রেন চলাচল করে। এই রেললাইন দিয়ে চলাচল করা বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি সাড়ে তিনশ কিলোমিটার।

চীনের রাষ্ট্রীয় রেল কোম্পানি চায়না রেলওয়ের নির্মিত এই রেলপথে মোট ৮৪টি সেতু ও ২৯টি টানেল রয়েছে। এই রেললাইনের আরেকটি বৈশিষ্ট্য হলো সমুদ্রের ওপরে বানানো ২০ কিলোমিটারের রেলপথ।

২০১৬ সালে এই রেললাইনের নির্মাণকাজ শুরু করেছিল চায়না রেলওয়ে। সমুদ্রের ওপরে রেললাইন নির্মাণে পরিবেশবান্ধব ইস্পাত ব্যবহার করেছে চীন। এ ছাড়া বুদ্ধিমান রোবটও ব্যবহৃত হয়েছে।

নতুন এই রেলপথ নির্মাণের আরেকটি কারণ হলো তাইওয়ান ইস্যু। স্বশাসিত দ্বীপটির সঙ্গে চীনের মূল ভূখণ্ডের সংযোগ রক্ষায় ফুজিয়ান প্রদেশ কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। তাইওয়ান প্রণালি ও ফুজিয়ান প্রদেশের মধ্যকার দূরত্ব মাত্র আড়াই মাইল।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন। একসময় স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে বেইজিং। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের কথাও জানিয়েছে দেশটি। এ নিয়ে এক বছর ধরে চীন ও তাইওয়ানের উত্তেজনা চরমে পৌঁছেছে। তাইওয়ান ঘিরে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে চীনা সেনারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X