কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বাজি ধরে মাত্র ১০ মিনিটে এক লিটার মদপান, তরুণের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তিন লাখ টাকার বাজি ধরে মাত্র মাত্র ১০ মিনিটে এক লিটার মদপান করে এক চীনা তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট।

মৃত ওই তরুণের নাম ঝাং। তিনি চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের শেনজেনের একটি কোম্পানিতে কাজ করতেন। গত জুলাই মাসে অফিসের একটি ডিনার পার্টিতে এ ঘটনা ঘটে।

জুলাইয়ে সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য ডিনার পার্টির আয়োজন করে ঝাংয়ের অফিস। সেখানে তারা সবাই যোগদান করেন। ওই পার্টিতে অফিসের বস ইয়াং মদ্পানের প্রতিযোগিতা রাখেন। ইয়াং ঘোষণা দেন যে ব্যক্তি মদ খেয়ে ঝাংকে হারাতে পারবে তাকে ২০ হাজার ইউয়ান (বাংলোদেশি টাকায় তিন লাখের বেশি) পুরস্কার দেওয়া হবে।

বসের এমন প্রস্তাবে ঝাং জানতে চান, যদি তিনি বাজিতে জিতে যান তাহলে তাকে কী পুরস্কার দেওয়া হবে। তখন ইয়াং বলেন, ঝাং জিতলে তাকেও ২০ হাজার ইউয়ান দেওয়া হবে। তবে তিনি হেরে গেলে ১০ হাজার ইউয়ান দিয়ে অফিসের সবাইকে বিকেলের চা পান করাতে হবে।

এরপর ঝাংয়ের সঙ্গে একে একে অনেকে লড়াই করেন। এমনকি ইয়াং তার গাড়িচালককে পর্যন্ত ঝাংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে দেন।

এক অংশগ্রহণকারী বলেন, ঝাং ১০ মিনিটের মধ্যে প্রায় এক লিটার শক্তিশালী চীনা বাইজিউ (মদ) পান করেন। এরপরই তিনি মাটিতে পড়ে গেলে তাকে শেনজেন জুনলং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মদপানজনিত গুরুতর বিষক্রিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হার্ট অ্যাটাক ধরা পড়ে তার। এরপর তাকে সুস্থ করতে অনেক চেষ্টা করা হলেও ৩ আগস্ট তিনি মারা যান।

মদপান নিয়ে এমন ঘটনার পরের দিনই ওই অফিসটি বন্ধ হয়ে যায়। এ ঘটনার তদন্ত করছে শেনজেন পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কারা জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১০

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১১

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১২

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৩

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৪

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৫

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৬

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৭

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৯

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

২০
X