কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ভূরাজনৈতিক সংকট

ভেনেজুয়েলা উত্তেজনায় সতর্ক উত্তর কোরিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা বৈশ্বিক উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

দেশটির নেতা কিম জং উন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা তদারকি করেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। পরীক্ষাটির উদ্দেশ্য ছিল পিয়ংইয়ংয়ের পরমাণু বাহিনীকে যুদ্ধের জন্য আরও প্রস্তুত করা।

রাষ্ট্রীয় বার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক ‘ভূরাজনৈতিক সংকট’ এই পরীক্ষাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এতে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে, সপ্তাহান্তে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের দিকে।

খবর বার্তা সংস্থা এএফপি জানায়, দক্ষিণ কোরিয়া ও জাপান রোববার জানিয়েছে যে, তারা পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এটি চলতি বছরে উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বেইজিং সফরে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই এই পরীক্ষা চালানো হয়। তিনি আশা প্রকাশ করেন, চীন উত্তর কোরিয়ার ওপর প্রভাব খাটিয়ে সিউল-পিয়ংইয়ং সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।

সোমবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কিম জং উনের উদ্ধৃতি দিয়ে জানায়, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রমাণ করেছে যে উত্তর কোরিয়ার পরমাণু বাহিনী বাস্তব যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত।

কিম বলেন, ‘আমাদের পরমাণু বাহিনীকে কার্যকর যুদ্ধ সক্ষমতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।’ তিনি আরও বলেন, এই কার্যক্রম ধাপে ধাপে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করার অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X