কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবারও শক্তিশলী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বুধবার এ ভূমিকম্প হয়েছে। খবর রয়টার্স।

জার্মান ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার দেশটিতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের উত্তপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। দেশটির পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের রাজধানী থেকে ২৯ কিলোমিটার দূরে ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল। তবে এতে হতাহতের কোনো খবর জানায়নি সংবাদমাধ্যম। এর আগে একই প্রদেশে গত শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানে। এতে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। ওই ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছিল।

তালেবান সরকারের এক মুখপাত্র জানান, ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হেরাতের বাসিন্দা ও দোকানদাররা ভবন থেকে রাস্তায় নেমে আসেন। এ সময় তাড়াহুড়ো করে গিয়ে অনেকে আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X