কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার মধ্যপ্রাচ্যে ৬ ‍যুদ্ধজাহাজ পাঠাল চীন

কুয়েতের বন্দরে চীনের যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
কুয়েতের বন্দরে চীনের যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে ছয়টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পাঠানো ‍যুদ্ধজাহাজের মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ জিবোও রয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর চীনা সেনাবাহিনীর এসব যুদ্ধজাহাজ অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে মাস্কাট উপকূল ছেড়ে যায়। এরপর চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব যুদ্ধজাহাজ ১৮ অক্টোবর পাঁচ দিনের সফরে কুয়েতের শুওয়াইখ বন্দরে নোঙর করেছে। নিয়মিত কার্যক্রেমের অংশ হিসেবে এসব যুদ্ধজাহাজ কুয়েতে অবস্থান করছে।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে বর্তমানে উত্তেজনা চরমে। ইসরায়েলের সহায়তায় এরই মধ্যে সেখানে দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী ও দুই হাজার নৌসেনা মোতায়ের করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন, জার্মানি, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বা বেসামরিক বিমান পাঠিয়েছে। চীন বিমান না পাঠালেও নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট ধরে ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে।

এই যুদ্ধ অবরুদ্ধ গাজা উপত্যকা পেরিয়ে অঞ্চলটির অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কার কথা বেশ জোর দিয়েই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমন উত্তেজনাকর পরিস্তিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে এসব যুদ্ধজাহাজ মোতায়েন করল চীন সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১১

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৩

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৪

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৫

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৬

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৮

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৯

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

২০
X