কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৩:৩৬ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

লাইভ চলাকালীন উপস্থাপককে গুলি করে হত্যা

নিহত জুয়ান জুমালোন। ছবি : সংগৃহীত
নিহত জুয়ান জুমালোন। ছবি : সংগৃহীত

লাইভে থাকা অবস্থায় ফিলিপাইনে এক রেডিও জকিকে (উপস্থাপক) গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার শিকার ওই উপস্থাপকের নাম জুয়ান জুমালোন। যিনি ডিজে জনি ওয়াকার নামে পরিচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ফেসবুকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ছিলেন জনি। এ সময় সন্দেহভাজন হত্যাকারী তার রেকর্ডিং বুথে প্রবেশ করে এবং গুলি করে।

পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত করার জন্য তারা এরই মধ্যে জনির বাড়ির আশপাশে থাকা বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। গুলিবিদ্ধ হওয়ার পর জনিকে তার স্ত্রী দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জনির মৃত্যু হয়েছে।

এই হত্যাকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মর্কোস জুনিয়র। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি পুলিশকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীকে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X