কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে মৃদুভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ছবি : সংগৃহীত
তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে মৃদুভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার বান্দা সাগর এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ১১টা ৫৩ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৯ ছিল বলে জানিয়েছিল সংস্থাটি।

ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিকবিষয়ক সংস্থা বিএমকেজি বলেছে, বুধবারের এই ভূমিকম্প তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে মৃদুভাবে অনুভূত হয়েছে।

ল্যাম্বার্ট তাতাং নামে এক বাসিন্দা এএফপিকে বলেছেন, ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। তবে আমরা আতঙ্কিত হইনি। কেননা আমরা ভূমিকম্পে অভ্যস্ত।

৪১ বছর বয়সী এই বাসিন্দা আরও বলেছেন, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। ফলে এখানে সব কিছু স্বাভাবিকভাবে চলছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অবস্থিত ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়। গত বছরের নভেম্বরে দেশটির পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০২ জন মানুষের মৃত্যু হয়েছিল।

তার আগে ২০০৪ সালে সুমাত্রায় ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প এবং তৎ পরবর্তী সুনামিতে এই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। এদের মধ্যে এক লাখ ৭০ হাজার মানুষ ছিলেন ইন্দোনেশিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১০

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

মমতাজের জামিন বহাল

১২

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৩

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৪

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৫

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৬

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৭

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৮

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

২০
X