কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১১:০২ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বাঁচাতে চীনের দ্বারস্থ বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

বিশ্ব রাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই এবার একসঙ্গে বসেছেন বিশ্বের দুই পরাশক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে মুখোমুখি বৈঠকে বসেন এই দুই রাষ্ট্রপ্রধান। এতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় থেকে শুরু করে গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপন ও ফেন্টানাইল উৎপাদন কমিয়ে আনার ব্যাপারে একমত হন দুই রাষ্ট্রপ্রধান। এ সময় নতুন চীন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হলে তার সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাক্ষাৎ করার কথাও জানানো হয়।

বাইডেন ও শি জিনপিংয়ের বৈঠকে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দুই দেশের সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি বিরোধপূর্ণ তাইওয়ান দ্বীপ নিয়েও আলোচনা করেন দুই নেতা। এ সময় তাইওয়ানের অন্তর্ভুক্তি নিয়ে প্রয়োজনে শক্তি প্রয়োগের বার্তা দেওয়ার পাশাপাশি অঞ্চলটিতে মার্কিন সমরাস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জানান শি। তবে তাইওয়ানের স্থিতিশীলতার প্রতি আবারও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন বাইডেন।

এ সময় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিগুলোতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বন্ধে চীনের সহায়তা চান বাইডেন। আহ্বান করেন ইরানের সঙ্গে চীনের সম্পর্কের প্রভাব ব্যবহার করার। মূলত গাজা যুদ্ধকে কেন্দ্র করে চলমান হামলা মোকাবিলায় চীনের দ্বারস্থ হতে একপ্রকার বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জানান, পৃথিবী দুইটি রাষ্ট্রের সফলতা অর্জনের জন্য যথেষ্ট বড়। এ সময় তিনি জলবায়ু পরিবর্তন ও অর্থনীতি নিয়ে চীনের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জানান, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা কখনোই সংঘাতে রূপ নেওয়া প্রত্যাশিত নয়। পাশাপাশি বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়েও জিনপিংয়ের সঙ্গে সফল আলোচনা হয়েছে বলে জানান বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X