কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে গুলিবিদ্ধ সামরিকপন্থি গায়িকার মৃত্যু

লিলি নাইং কিয়াও। ছবি : সংগৃহীত
লিলি নাইং কিয়াও। ছবি : সংগৃহীত

মাথায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন মিয়ানমারের গায়িকা লিলি নাইং কিয়াও। দেশটির ইয়াঙ্গুন শহরের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। গত ৩০ মে সন্ধ্যায় ইয়াঙ্গুনে তার বাসার বাইরেই তাকে গুলি করা হয়।

অভিযোগ উঠেছে, গুলি করা বন্দুকধারীরা সামরিক বাহিনীর বিরোধী ছিল। আর গায়িকা লিলি নাইং কিয়াও সামরিকপন্থি ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৫৮ বছর বয়সী লিলি নাইং শীর্ষ জান্তা নেতাদের ঘনিষ্ঠ ছিলেন, যারা ২০২১ সালে মিয়ানমারের ক্ষমতা দখল করেছিল। অভিযোগ উঠেছিল, এ গায়িকা জান্তাদের তথ্যদাতা ছিলেন।

এর আগে গুলিবিদ্ধ হওয়ার পর গাড়িতে পড়ে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর বলা হয়েছিল, তিনি মারা গেছেন। কিন্তু ঘটনার পরই তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কোমায় ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা সেনাবাহিনীবিরোধী একটি গেরিলা গ্রুপের সদস্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে দুজনকে গ্রেপ্তারের পরই একজনের দুই আত্মীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

বিবিসি বলছে, লিলি নাইংয়ের মৃত্যুর ফলে হুমকিতে রয়েছেন সামরিক সমর্থকরা। লিলি নাইংয়ের গুলিবিদ্ধ হওয়ার চার দিন আগে ইয়াঙ্গুনে একটি চায়ের দোকানে সামরিক সমর্থক টিন্ট লুইন নামের আরেক ব্যক্তিকে মাথায় গুলি করা হয়। গত গ্রীষ্মে গোলাগুলিতে বেঁচে ফেরার পর তিনি আত্মগোপনে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১০

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১১

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১২

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৩

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৪

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৬

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৭

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৮

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৯

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

২০
X